০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে নতুন পে স্কেলে মহাসমাবেশ

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মচারীরা। পে কমিশনকে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার আগেই এই কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত করেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা।

শনিবার দেশজুড়ে ছড়ানো কয়েক ডজন কর্মচারী সংগঠন একত্র হয়ে নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠক করে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ–এর সমন্বয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ডিসেম্বরে ঢাকায় বড় পরিসরের মহাসমাবেশ আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

এর আগে কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন, বর্তমান সরকারই নতুন পে স্কেল কার্যকর করবে। তবে পরে তিনি জানান, কমিশনের সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। এই অবস্থান পরিবর্তনে কর্মচারী মহলে ক্ষোভ সৃষ্টি হলে বিভিন্ন সংগঠন যৌথভাবে আল্টিমেটাম দেয় — ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনে নামবেন তারা।

অন্যদিকে পে কমিশনের সূত্র বলছে, সুপারিশ তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। কমিশন বর্তমানে খসড়া প্রতিবেদন তৈরিতে কাজ করছে, যার প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। চলতি সপ্তাহে সচিবদের মতামত নেওয়ার পর কমিশন চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের দিকে অগ্রসর হবে।

উল্লেখ্য, গত জুলাই মাসের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে সরকার। গঠনতন্ত্র অনুযায়ী, কমিশন প্রথম বৈঠকের তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। সেই হিসেবে কমিশনের কাছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে যুদ্ধ শেষে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডিসেম্বরে নতুন পে স্কেলে মহাসমাবেশ

পোষ্টের সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫