০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিল হান্টে চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় সন্দেহজনক যানবাহন তল্লাশির সময় একটি টেম্পু গাড়ি থামানো হয়। পরে গাড়িটির ভেতর তল্লাশি চালিয়ে গোপনে রাখা তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত টেম্পু গাড়িটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। পুলিশ জানায়, খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহন ও সরবরাহসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে ‘ডেভিল হান্ট ফেজ–২’ নামে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযানের আওতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন টেম্পু গাড়িটি তল্লাশির সময় অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ায় তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্য ছিল—তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেভিল হান্টে চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন আটক

পোষ্টের সময় : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫