রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় শনিবার রাত ২টা ১০ মিনিটে একটি চারতলা ভবনের নিচতলায় আল নাসির মিষ্টির দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো: শাজাহান জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্টাফ রিপোর্টার 





















