০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য প্রতিমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর আজ

  • শাকিল মাহমুদ
  • পোষ্টের সময় : ০৫:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭২ ভিউ :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শনিবার সফরে ময়মনসিংহ আসছেন। সফরকালে তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) কর্তৃক আয়োজিত সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর, ঈদ উপহার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটির প্রথম পর্ব শুরু হবে। এখানে তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের হাতে বৃত্তির চেক তুলে দেবেন। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত বিশেষ ‘ঈদ উপহার’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এমপি। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য বৃন্দ, জাতীয় সংবাদ মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন বিএফইউজে-এর মহাসচিব কাদের গনি চৌধুরী এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম।

বিকেল ৪টায় শুরু হবে সফরের দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ইফতার ও দোয়া মাহফিল’। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) আয়োজিত এই মাহফিলে প্রতিমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রমজানের গুরুত্ব ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহের জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। দ্বিতীয় পর্বের ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী। পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ মনে করছেন, প্রতিমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং ঈদ উপহার বিতরণ সাংবাদিকদের সামাজিক মর্যাদা ও পারিবারিক নিরাপত্তাকে আরও বেগবান করবে। অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ও সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে কাজের আহ্বান এমপি ওয়াহাবের

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তথ্য প্রতিমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর আজ

পোষ্টের সময় : ০৫:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬