০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ প্রজন্ম ও ক্ষুদে বিজ্ঞানীদের সম্ভাবনায় আশাবাদী ডা. জোবাইদা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০২:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৮৬ ভিউ :

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান দেশের তরুণ প্রজন্ম ও ক্ষুদে বিজ্ঞানীদের মেধা ও সম্ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৩ মে) ভার্চুয়াল বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উৎসাহব্যঞ্জক বার্তা দেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এটিই ছিল তার প্রথম প্রকাশ্য কর্মসূচিতে বক্তব্য প্রদান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, “প্রতিটি প্রতিযোগী অভিনব ও সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করেছে, যা আমাদের গভীরভাবে মুগ্ধ করেছে। তোমাদের মেধা, অধ্যবসায় ও আত্মনির্ভরতা দেশের জন্য গর্বের।”

অনুষ্ঠানে তিনি বলেন, “বিজ্ঞানের কোনো সীমা নেই। এই জ্ঞানচর্চার মাধ্যমেই পৃথিবীকে আরো উন্নত করা সম্ভব। আমি বিশ্বাস করি, তোমরাই ভবিষ্যতে উদ্ভাবনের মাধ্যমে মানুষের কল্যাণে অবদান রাখবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠান শেষে জেডআরএফ-এর বোর্ড অব ডিরেক্টরস এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জোবাইদা রহমান। এসময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তরুণ প্রজন্ম ও ক্ষুদে বিজ্ঞানীদের সম্ভাবনায় আশাবাদী ডা. জোবাইদা রহমান

পোষ্টের সময় : ০২:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫