০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় ব্যবসায়ী হত্যাকান্ডের জেরে গবাদি পশু-আসবাবপত্র লুট, পাঁচ বাড়িতে আগুন 

ময়মনসিংহের তারাকান্দায় মুদি ব্যাবসায়ী ফখরুদ্দিন হত্যাকাণ্ডের জের ধরে গবাদি পশু ও আসবাবপত্র লুটের পর পাঁচ বাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা।

গত সোমবার (২৩মার্চ) বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ফখর উদ্দিন(৫৫) মৃত্যু হয়।

আহত ফখর উদ্দীনকে স্হানীয় এলাকাবাসী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে লাশ দাফনের পর একই গ্রামের আবুল হোসেন, লাল মিয়া, সুমন,রাশিদুল,ও রাসেলের বাড়িতে দুর্বৃত্তরা গবাদি পশু, আসবাবপত্র লুটের পর বাড়িতে অগ্নি সংযোগ করে। এতে পাঁচটি বাড়ি পুড়ে বশীভূত হয়।

স্থানীয় এলাকাবাসী জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ফখর উদ্দিন হত্যাকাণ্ডে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল বারেক ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা আরো জানান,লুটপাট অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় ব্যবসায়ী হত্যাকান্ডের জেরে গবাদি পশু-আসবাবপত্র লুট, পাঁচ বাড়িতে আগুন 

পোষ্টের সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬