০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নালিতাবাড়ী থেকে  ময়মনসিংহগামী এবং ময়মনসিংহ থেকে শেরপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার  ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কের তালদিঘি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সরকার ও মাফি পরিবহণের দুটি বাস ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কের  তালদিঘী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের তীব্রতায় উভয় বাসে থাকা প্রায় ২১ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে মোঃ আল-আমীন (২০) ও মোঃ তুহিন মিয়া (২০)-এর অবস্থা আশঙ্কাজনক। তারা দু’জনই দেওয়ানগঞ্জ থানার সানন্দ বাড়ি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সংবাদ পেয়ে তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে থানায় নেয়। এবং যান চলাচল স্বাভাবিক করে।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহম্মেদ ওবলেন, আহতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে, আইনি প্রক্রিয়া চালু রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

পোষ্টের সময় : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬