নেত্রকোনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ। এ সময় পথ সভায় তিনি আরও বলেন,, আমার নির্বাচনী এলাকায় মাদক ও জুয়া চলবে না, কোন অন্যায় অনিযম করা যাবে না।
রোববার সকালে কাইটাইল ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাথারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলার বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ সভাপতি আবু তাহের আজাদ, সাংগঠনিক সম্পাদক, ফজলে এলাহী টুটন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল যুব বিষক সম্পাদক কামরুল হাসান যুগ্ন সাধারন সম্পাদক আমান উল্লা সায়েম, পৌর বিএনপি সহ সভাপতি হাদিস মিয়া, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান প্রমুখ। গত শুক্তবার হতে তিনি নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচী পথ সভা করেন, ১৬ নভেম্বর কাইটাইল ইউনিয়নে মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়,বারড়ী বাজার,খাগুরীয়া ঈদহাগ মাঠ, জাওলা বাজার ও বটতলা বাজারে পথসভার মধো দিয়ে ৩ দিনের কর্মসূচি শেষ করে ঢাকা চলে যান।
স্টাফ রিপোর্টার 



















