১২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৭ ভিউ :

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান কখন ফিরবেন, সেটা ওনার সিদ্ধান্ত। উনি এই দেশের নাগরিক, উনি যে কোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করবো, তবে সিদ্ধান্ত উনার নিতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করবো। যদি প্রয়োজন হয়, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেওয়া হবে।

তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি জানি না এখন পর্যন্ত। যদি করেও থাকেন, সেটা আমার গোচরে আসেনি। যখন তিনি আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেওয়া হবে।

আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মনে হয়, সেটার প্রয়োজন হবে না। তার মানে আমরা বলবো না আপনি আসেন না কেন। উনি যখন আসতে চাইবেন, তখন যেটুকু সহায়তা প্রয়োজন, সেটা দেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পোষ্টের সময় : ১০:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫