০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে নিজ শিশুকে হত্যার ঘটনায় বাবা-মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে ৪ বছর বয়সী শিশু লাবিব হত্যার অভিযোগে তার বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে জেলার গফরগাঁওয়ের যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে নিহতের বাবা সোহাগ মিয়া (২৮) এবং সৎ মা জাকিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার সোহাগ মিয়া ত্রিশালে শ্বশুরবাড়িতে এসে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এবং একই দিন সন্ধ্যায় তাকে পুনরায় নানার বাড়িতে রেখে যাওয়ার কথা ছিল।

একই দিন সন্ধ্যার দিকে নানার বাড়ির পাশে স্থানীয় লোকজন শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সোহাগ।

পারিবারিক কলহের জেরে নিহত শিশুর মা লামিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করে যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে নিজে তার সন্তানকে গলা টিপে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ত্রিশালে নিজ শিশুকে হত্যার ঘটনায় বাবা-মা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬