১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের মৃত্যু

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আর নেই। স্ট্রোকজনিত জটিলতায় দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শনিবার (৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে দাকোপ উপজেলার চালনা বাজার এলাকার ভাড়া বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওসি সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় রক্তক্ষরণের কারণে ওই রাতেই জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফিরে আসেননি। ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

ওসি সিরাজুল ইসলামের মৃত্যুতে সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এর আগে রূপসা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দাকোপ থানার এক পুলিশ কর্মকর্তা বলেন,

“ওসি স্যার ছিলেন দায়িত্বশীল, সৎ এবং সবার কাছে প্রিয় একজন মানুষ। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের মৃত্যু

পোষ্টের সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫