০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক চালককে জরিমান এবং দুটি সিএনজি আটক করেছে ভ্রাম্যমান আদালত। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্গাপুর সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযান সুত্রে জানা গেছে, ঈদের পরের দিন থেকে সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জন চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালকদের সর্তক করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন চালক সটকে পড়ায়, আটক করা হয়েছে দু‘টি সিএনজি। অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মি. শাহীন এর নেতৃত্বে একটি সেনা টহল দল এবং দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় দুর্গাপুর-ময়মনসিংহ মহাসড়কের শিমুলতলী এলাকায় চেকপোস্ট স্থাপন করে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে আনা ভারতীয় ১শত পিস অলিভওয়েল সহ সুমন ভট্টাচার্য (৪০) নামে একজনকে আটক করা করা হয়েছে। পরবর্তীতে আটককৃত অলিভ অয়েল এবং ২টি সিএনজি দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

এ নিয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঈদের পরদিন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও সিএনজি গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

পোষ্টের সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫