১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ আরো অনেকে।

শিক্ষা উপকরণের মধ্যে ছিলো স্কুল ব্যাগ,ছাতা, খাতা,জ্যামিতি বক্স,কলম। প্রধান অতিথি কারিতাসকে ধন্যবাদ জানান প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও নগদ অর্থ দেয়ার জন্য। ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে দাড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কারিতাস ২০১৬ সাল থেকে দুর্গাপুর উপজেলায় প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

পোষ্টের সময় : ০২:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪