০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদককে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে আগাড় অনির্বাণ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিদ্যালয়টিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ লাল কার্ড প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

ইউএনও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে।

অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদককে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

পোষ্টের সময় : ১১:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫