০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে তেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুত করায় মো: সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো: সাব্বির নামের ওই যুবক অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এসময় তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, আজ সকালে তেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেওয়ানগঞ্জে তেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬