১১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসের সর্ববৃহৎ ‘ড্রোন শো’তে মুগ্ধ লাখো মানুষ

  • RA
  • পোষ্টের সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪৭৪ ভিউ :

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন শো। যেখানে তুলে ধরা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ (প্রতীকী), পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ, ‘২০২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙার থিম এবং বাংলাদেশ-চীন মৈত্রীর শুভেচ্ছাবার্তাসহ ফিলিস্তিনের জন্য প্রার্থনা ও সংহতির বার্তা।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ড্রোন শো চীনা দূতাবাসের কারিগরি সহায়তা ও বাংলাদেশ সরকারের সহায়তায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এই প্রদর্শনীতে জুলাই-আগস্টের গণ-আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার শেখ হাসিনার পদত্যাগ দাবির প্রতিবাদ প্রতীকীভাবে তুলে ধরা হয়।

আয়োজকদের ভাষ্যমতে, ড্রোন শোটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে নয়, বরং এটি সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক বার্তা বহন করে। এখানে প্রযুক্তির মাধ্যমে গণআন্দোলন, মানবিক সংকট এবং ভবিষ্যতের আশা তুলে ধরা হয়েছে।

ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ গানটি। একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলামউদ্দিন। রাকিব ও সাগর দেওয়ান পরিবেশন করেন একক ও দ্বৈত গান এবং রাকিব, আরজ আলী ওস্তাদের সঙ্গে দুটি দ্বৈত গানও পরিবেশন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশের ইতিহাসের সর্ববৃহৎ ‘ড্রোন শো’তে মুগ্ধ লাখো মানুষ

পোষ্টের সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫