০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত গোর-এ-শহীদ ময়দানে

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৯৮ ভিউ :

দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ জামাতে প্রায় এক লাখ মুসল্লি অংশ নেন।

ঈদের জামাত উপলক্ষে ভোর থেকেই মুসল্লিরা ময়দানে জড়ো হতে শুরু করেন। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকেও মুসল্লিরা অংশ নিতে আসেন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ নতুন পোশাকে ঈদের নামাজে যোগ দেন। ছিল পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

জামাতে ইমামতি করেন আন-নুজুম ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মাহফুজুর রহমান। নামাজ শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

জামাতে অংশ নেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ঐতিহাসিক এই মাঠে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৭ সালে ঈদগাহ মাঠে ৫২টি গম্বুজ, ৪টি মিনার ও ৩২টি আর্চসহ আধুনিক স্থাপনা নির্মাণ করা হয়। প্রায় ২২ একর আয়তনের এ মাঠে এখন নিয়মিতভাবে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুরের জেলা প্রশাসক জানান, শান্তিপূর্ণ পরিবেশে নামাজ সম্পন্ন হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত গোর-এ-শহীদ ময়দানে

পোষ্টের সময় : ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫