নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, সাহিত্যিক হাবিবা লাবনী এবং সোনালী ব্যাংক এর এজিএম আবু সালেহ মো ইশা (রোমন) এর একমাত্র সন্তান হাসনাইন আইউবী রোজান শুক্রবার রাত ৩ টায় ঢাকা আগারগাঁও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ( ইন্না….রাজিউন)।
রোজান দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর সম্পাদক, দৈনিক যায়যায়দিন এর ব্যুরো প্রধান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো: মূসার ভাতিজা।
রোজান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গড়বাইজাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইউব আলীর ছেলের পক্ষের ও আরকে উচ্চ বিদ্যালয়ের অব. শিক্ষক হাবিবুর রহমানের মেয়ের পক্ষের নাতিন।
শুক্রবার বিকেলে মুক্তাগাছার গড়বাজাইল গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনায় সাংবাদিক মূসার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক মূসার এই পারিবারিক বিপর্যয়ের দিনে সকলের কাছে দোয়া কামনা করছেন।
স্টাফ রিপোর্টার 
















