১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, আটক করে পুলিশে দিল জনতা

ময়মনসিংহের তারাকান্দায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আটক সুজন মিয়া তারাকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শিশুটিকে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে বের করেন সুজন মিয়া। নিজের মুঠোফোনের জন্য একটি মিনিট কার্ড কিনতে বাড়ির অদূরে একটি দোকানে পাঠান। এ সময় শিশুটির পিছু নেন তিনি। মিনিট কার্ড কিনে ফেরার পথে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালানোর চেষ্টা করেন সুজন। এ সময় গ্রামের লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, আটক করে পুলিশে দিল জনতা

সাংবাদিকদের বিদেশে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী

30 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, আটক করে পুলিশে দিল জনতা

পোষ্টের সময় : ১১:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬