০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগর ভবনে আবারও অবস্থানে ইশরাকপন্থীরা, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে ঈদের ছুটির পর ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা এবং ডিএসসিসির একাংশের কর্মচারীরা। রোববার (১৫ জুন) সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

পরে বেলা ১১টার দিকে ইশরাক হোসেন নিজে নগর ভবনে উপস্থিত হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, “সরকারের প্রতি আহ্বান—দ্রুততম সময়ে সমস্যার সমাধান করুন, যাতে অচলাবস্থা কাটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

আন্দোলনকারীরা এসময় স্লোগান দিচ্ছিলেন— ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ ইত্যাদি। স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন এলাকা।

এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত টানা আন্দোলনের কারণে ডিএসসিসির নাগরিক সেবায় অচলাবস্থা সৃষ্টি হয়। ঈদের ছুটির পর আবার শুরু হলো সেই আন্দোলন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ওই ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন মামলা করেন।

গত ২৭ মার্চ, ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল তৎকালীন ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

তবে ১৪ মে হাইকোর্টে এক রিট আবেদনের মাধ্যমে ইশরাকের শপথ গ্রহণ ঠেকানোর চেষ্টা হয়। এরপর থেকেই ১৫ মে থেকে তার সমর্থকরা আন্দোলনে নামেন।

শেষ পর্যন্ত উচ্চ আদালত রিট আবেদন খারিজ করে দিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও পর্যন্ত শপথের আয়োজন করেনি। ফলে আন্দোলন ফের গতি পেয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নগর ভবনে আবারও অবস্থানে ইশরাকপন্থীরা, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

পোষ্টের সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫