০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দলগুলোর নিবন্ধন সম্পন্ন করছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। সূত্র মতে, এবার ছয়টি নতুন দলকে চূড়ান্তভাবে নিবন্ধনের অনুমোদন দেওয়া হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নির্বাচন কমিশনের স্বাক্ষর নিশ্চিত হওয়ার পর এসব দলের নিবন্ধন নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে মোট ২২টি দলের মধ্যে ছয়টিকে চূড়ান্তভাবে নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়েছে। এসব দলের মধ্যে রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ ইত্যাদি। রবিবার (২১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট শাখায় প্রয়োজনীয় নথি প্রস্তুত হয়েছে, এবং সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল প্রেরণ করা হবে। তবে কমিশন চাইলে প্রয়োজন অনুযায়ী কিছু সংযোজন-বিয়োজন করতে পারে।

এর পাশাপাশি, ১০টি দলের বিষয় পুনঃতদন্ত করা হবে এবং বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। পুনঃতদন্তের কাজ মাঠ পর্যায়ে পরিচালনা করা হবে, যেখানে ৯টির ক্ষেত্রে সরাসরি তদন্ত এবং একটি দলের ক্ষেত্রে বিশেষ তদন্ত প্রয়োজন হতে পারে।

এছাড়া, ইসি অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০টি দলের শুনানি সম্পন্ন করেন। এবার ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিকভাবে কোনো দল শর্ত পূরণ করতে পারেনি, তাই ইসি তাদের সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিয়েছিল। এর মধ্যে ৮৪টি দল সাড়া দিয়েছিল, কিন্তু ৬২টি দল শেষ পর্যন্ত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। তাই এই ছয়টি দল চূড়ান্তভাবে নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে।

আইন অনুযায়ী, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটি কেন্দ্রিয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং কমিটিগুলোর অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, যারা আগে সংসদ সদস্য ছিলেন বা নির্বাচনের সময় পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন, তাদের নিবন্ধন প্রক্রিয়ায় সুবিধা দেয় ইসি।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এই ছয়টি নতুন দলের নিবন্ধন হলে সংখ্যা দাঁড়াবে ৫৭টি। ২০০৮ সাল থেকে ইসি রাজনৈতিক দল নিবন্ধনের প্রথা চালু করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নতুন দলগুলোর নিবন্ধন সম্পন্ন করছে ইসি

পোষ্টের সময় : ০১:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫