১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বেতন কাঠামো শীঘ্রই চূড়ান্ত হবে

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেতন অপর্যাপ্ত ছিল, তাই সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে।

নতুন কাঠামোয় আয়কর, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা নির্ধারণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়, পেনশন ও অবসর-সুবিধা, এবং কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা যাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তাদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্যবীমা বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে অসুস্থতার কারণে পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নতুন বেতন কাঠামো শীঘ্রই চূড়ান্ত হবে

পোষ্টের সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫