১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ছাত্রদল নেতা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের এক তরুণ নেতা সোহেল রানা (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আত্রাই-নাটোর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেল রানা নাটোরের বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর সাজীপাড়ার সাহেব আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে একা ছিলেন। সংঘর্ষে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “সোহেল রানা ছিল একজন নিবেদিত, আদর্শবান ও কর্মঠ সংগঠক। তার মৃত্যুতে ছাত্রদল এবং পুরো বিএনপি পরিবার শোকাহত।”

পরিবার সূত্রে জানা যায়, সোহেল রানা সম্প্রতি নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ–৫ অর্জন করেছিলেন।

স্থানীয়দের মতে, আত্রাই-নলডাঙ্গা সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এলাকাবাসীর দাবি, সেখানে গতিরোধক ও সড়কবাতি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাঁরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোহেল রানার জানাজা আজ বিকেলে তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ছাত্রদল নেতা

পোষ্টের সময় : ১২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫