০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে বজ্রপাতে কৃষক নিহত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া এলাকার খামারবাড়ির এক কৃষক নিজের আবাদি জমিতে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশীদ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে এঘটনা ঘটে। নিহত আব্দুর রশীদ ওই গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র।

পরিবার ও স্থানীয়রা জানান, আব্দুর রশীদ বাড়ির পাশে বোরো খেতের ধান কাটতে যান। বুধবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে আকাশে বিজলী চমকিয়ে একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার পাশে এসে আঘাত করে। এতে তিনি ছিটকে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

স্থানীয় বাসিন্দা জুম্মন ভুঁইয়া বলেন, বাড়ির পাশেই তার জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে খেতে পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে বজ্রপাতে কৃষক নিহত

পোষ্টের সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬