০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২২ ভিউ :

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামে। নিহত কৃষকের নাম মো. জামাল মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুরে গরুর খাবারের জন্য জামাল মিয়া বাড়ির পাশের বিলে ঘাস কাটতে যান। এসময় হঠাৎ ঝড়ো হাওয়া ও মেঘগর্জনের সঙ্গে বজ্রপাত ঘটে। বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে সেখানেই তার মৃত্যু হয়।

জামাল মিয়ার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী, সন্তান ও স্বজনরা ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন। এলাকার মানুষ ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, প্রতিদিনের মতো তিনি মাঠে গিয়েছিলেন, কিন্তু বজ্রপাতে প্রাণ হারাতে হবে তা কেউ কল্পনাও করেননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশে বজ্রপাতজনিত দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা কৃষকদের বৃষ্টি ও মেঘগর্জনের সময় খোলা মাঠে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কলকাতায় অগ্নিকাণ্ড: সেই হোটেলের মালিক গ্রেপ্তার

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলীর

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোক

পোষ্টের সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫