১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজের সময় মাইক বন্ধের অনুরোধে ইমামের উপর হামলা, গফরগাঁওয়ে বিক্ষোভ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মেলার মাইক উচ্চ স্বরে গান বাজানো নিষেধ করায় মাওলানা ইউসুফ আলীকে (৪৫) নামে একজনকে রড় দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

শুক্রবার (২৯ মে ) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের বখুরা চৌরাস্তা এলাকায় বখুরা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত মাওলানা ইউসুফ আলী বখুরা গ্রামের বাসিন্দা ও উপজেলার উত্তর পুখুরিয়া জালাল জামে মসজিদের সাবেক ইমাম এবং পুখুরিয়া দারুল হুদা মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার মাগরিবের নামাজের সময় বখুরা চৌরাস্তা এলাকায় সাইফুল ইসলাম (৪২) নামে একজনের নেতৃত্বে একটি মেলার প্রচারনার মাইক উচ্চস্বরে বাজানো হচ্ছিল। এসময় বখুরা জামে মসজিদের মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। মাওলানা ইউসুফ আলী ফরজ নামাজ শেষ করে মসজিদের বাইরে এসে মাইক বন্ধ করতে অনুরোধ করে। এ নিয়ে সাইফুল ইসলামের সাথে মাওলানা ইউসুফ আলীর কথা কাটাকাটির একপর্যায়ে সাইফুল ইসলাম ও তার লোকজন মাওলানা ইউসুফ আলীর উপর অর্তকিতে হামলা চালায়। এসময় সাইফুল ইসলাম রড দিয়ে মাওলানা ইউসুফ আলীর ডান চোখে আঘাত করে ও খুঁচিয়ে নষ্ট করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

বিষয়টি এলাকাবাসী দেখে মাওলানা ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাওলানা ইউসুফ আলীকে ঢাকা চক্ষু হাসপাতালে স্থানান্তর করে।

এ ঘটনায় মাওলানা ইউসুফ আলীর স্ত্রী মোছা. মুশিদা বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করে।

এদিকে, মাওলানা ইউসুফ আলীর উপর হামলার ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নিরীহ ইমামের উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে শনিবার সকাল ১১টার দিকে পৌর শহরের জামতলা মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বিকাল ৫ টার দিকে দিকেও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদে গ্রেপ্তারে অভিযান চলছে। যে মেলাটি নিয়ে এ ঘটনা ঘটেছে, সেটি বন্ধ করে দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ ছাত্রদলের দোয়া মাহফিল

ময়মনসিংহে পিকআপের সাথে সিএনজির সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

30 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নামাজের সময় মাইক বন্ধের অনুরোধে ইমামের উপর হামলা, গফরগাঁওয়ে বিক্ষোভ

পোষ্টের সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬