০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার পোড়াগাঁও গ্রামের একটি বাঁশঝাড়ে প্রথমে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা রাকিব মিয়া। তিনি ধরতে গেলে অজগর সাপটি আচমকা তাকে কামড়ে দেয়।

পরে খবর পেয়ে ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের সদস্যরা জানায়, পর্যবেক্ষণের পর মঙ্গলবার বিকেলে সাপটিকে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয়দের সাপ বিষয়ে সচেতন করতে ছোট পরিসরে এক সচেতনতামূলক আলোচনাও করা হয়।

সাপটি উদ্ধার ও অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আরফান আলী প্রমুখ।

বন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন লোকালয় থেকে চারটি অজগর সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত

পোষ্টের সময় : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫