০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত স্কুলছাত্রী মাইমুনা।

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা (১৩) সহপাঠীদের সাথে বাড়ির পাশেই খেলতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

এরপর মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে তার কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গিয়ে কচুরি পানার নিচে ভেসে থাকা একটি অর্ধগলিত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা নিশ্চিত করেন এটি নিখোঁজ মাইমুনার লাশ। নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে যদি এটি হত্যা হয়ে থাকে, তাহলে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।”

মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন, “আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনা উদঘাটন হবে বলে আশা করি।”

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৪:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫