০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে একটি পিকআপ ভর্তি ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকা থেকে ওই পিকআপ ও ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

র‌্যাব সূত্র জানায়, নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিদেশি মদ ঢাকায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নি গ্রামের পাকা রাস্তার পাশে র‌্যাব সদস্যরা অবস্থান নেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাবের টহল গাড়ি তাদের ধাওয়া করে এবং প্রায় ১০-১২ মিনিট পর পশ্চিম চাঁদগাও গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ভূসি দোকানের সামনে পিকআপটি ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং ব্যবহৃত পিকআপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

পোষ্টের সময় : ০৮:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫