টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহ, সদরে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালা। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্র্যাক লার্নিং সেন্টার,চড় কালি বাড়ি, সদর, ময়মনসিংহ “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মো: অনিক মাহমুদ বিভাগীয় কো-অর্ডিনেটর ব্র্যাক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী এবং সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো.সেলিম রেজা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার (বায়োপেস্টিসাইড ও ফার্টিলাইজার) কৃষিবিদ মো. আরাফাত সাদাত।
কৃষিবিদ সেলিম উর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ) ও মো. জহুরুল ইসলাম রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) ভাইদের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি পরিচালিত করেন মোঃ শাহিনুর রহমান শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মো: রাগিব রায়হান মিঠু, টেরিটোরি সেলস অফিসার, ময়মনসিংহ-১, কৃষিবিদ মোঃ রুবেল মিয়া, মনিটর অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় অত্র অঞ্চলের প্রায় ৬০ জন মডেল ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। বক্তারা উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থার বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার সমন্বয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার 


















