০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য উৎপাদনে ফুলপুরে ব্র্যাক সিডের কর্মশালা

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে ফুলপুরে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালা। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) হাজী কমিউনিটি সেন্টারে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আব্দুল রহিম হাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি এবং অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান কামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার (বায়োপেস্টিসাইড ও ফার্টিলাইজার) মো. আরাফাত সাদাত।

এছাড়াও ফুলপুরের টেরিটোরি সেলস অফিসার সুব্রত বারই’র তত্ত্বাবধানে কর্মশালায় অংশ নেন কৃষিবিদ সেলিম উর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড অ্যান্ড ক্রপ) মো. জহুরুল ইসলাম এবং রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) ময়মনসিংহ-১সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় অত্র অঞ্চলের প্রায় ৬০ জন মডেল ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। বক্তারা উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থার বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার সমন্বয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিরাপদ খাদ্য উৎপাদনে ফুলপুরে ব্র্যাক সিডের কর্মশালা

পোষ্টের সময় : ০৯:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬