০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকালীন ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিত চেয়ে রিট

নির্বাচনের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পরীক্ষার্থীদের পক্ষে এই রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। বুধবার (২৮ জানুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

রিট আবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনকাল অতিক্রম করছে। এই সময়ে বড় পরিসরের প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করলে পরীক্ষার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে নির্বাচনকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসংক্রান্ত তথ্য যথাসময়ে পিএসসির নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd

) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ

প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরবর্তীতে ৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর তা শেষ হয়। এই বিসিএসে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে।

রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। আদালতের সিদ্ধান্তের ওপর এখন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফকিরি হালত মানুষকে বিপথগামিতা থেকে রক্ষা করে : হাওলাপুরী পীর সাহেব

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচনকালীন ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিত চেয়ে রিট

পোষ্টের সময় : ০১:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬