০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী সীমানা পরিবর্তনে ভাঙ্গায় সহিংসতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা উত্তাল হয়ে উঠেছে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের দায়ের করা মামলার প্রতিবাদে। বিক্ষুব্ধরা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় মাইটিভির সাংবাদিক সারোয়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়। যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নানসহ আরও কয়েকজন সাংবাদিকও আহত হন। তাদের মুঠোফোনও ছিনতাই করা হয়। বর্তমানে আহত সাংবাদিকরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অবরোধ কর্মসূচি বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টার পর পুনরায় সড়ক অবরোধ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা বাসস্ট্যান্ড এলাকায় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে যোগ দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। পরে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের রক্ষা করেন।

বিক্ষুব্ধরা থানায় গিয়ে গাড়ি ও থানা ভবনে ভাঙচুর চালায় এবং উপজেলা পরিষদ ও হাইওয়ে অফিসে আগুন ধরিয়ে দেয়। ভাঙ্গা ইউএনও মো. মিজানুর রহমান জানান, অফিসের কিছু অংশে ভাঙচুর হয়েছে, কিন্তু নিরাপদ স্থানে রয়েছেন।

সম্প্রতি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের কারণে ভাঙ্গা ও পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর মানুষ বিক্ষোভে নামে। এতে মহাসড়ক ও রেলপথ অবরোধ হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলা দুর্ভোগে পড়ে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কলকাতায় অগ্নিকাণ্ড: সেই হোটেলের মালিক গ্রেপ্তার

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলীর

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচনী সীমানা পরিবর্তনে ভাঙ্গায় সহিংসতা

পোষ্টের সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫