০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচন এখন লাভজনক ব্যবসা’—সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনও বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, নির্বাচন এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং এই নেতিবাচক সংস্কৃতি থেকে জাতিকে অবশ্যই উত্তরণ ঘটাতে হবে। দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখনও বুকে হাত দিয়ে বলতে পারছি না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সাইফুল হক বলেন, ‘জনগণের অভিপ্রায়’ বলে রাজনৈতিক দলগুলো অনেক কিছু চাপিয়ে দেয়। কিন্তু প্রকৃত অর্থে জনগণের মতামত জানতে তাদের কাছে যেতে হবে।

তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল ভোটের দিন গণভোট আয়োজনে একমত হয়েছে। কিন্তু জামায়াত রাজপথে গিয়ে তাদের দাবি আদায়ে জবরদস্তি করার চেষ্টা করছে। এটি জনগণের ইচ্ছা নয়।

সাইফুল হক মনে করেন, ফেব্রুয়ারিতেই গণভোট এবং নির্বাচন একসঙ্গে করা গেলে দেশে আরেকটি গণ-অভ্যুত্থান থেকে ‘শেষ রক্ষা’ করার সুযোগ সৃষ্টি হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

'২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে'

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘নির্বাচন এখন লাভজনক ব্যবসা’—সাইফুল হক

পোষ্টের সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫