০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযান শুরু, কঠোর নজরদারি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

গতকাল রবিবার বিকাল থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহর,উপজেলার বড়হিত ইউনিয়নের নওশতী বাজার, উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের নিয়ে যৌথ অভিযান শুরু করা হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, মূলত তিনটি লক্ষ্য নিয়ে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এর মধ্যে একটি হলো- অবৈধ অস্ত্র উদ্ধার। চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার ও আইনের আওতায় আনা। নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর যে আচরণবিধি আছে, সেগুলোর বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনীর পর্যবেক্ষণে রাখা।

ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডি.এস কামিল মাদরাসায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনা ও পুলিশ সদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল, গোয়েন্দা সংস্থা, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, সেনা ক্যাপ্টেন আবির, থানার তদন্ত(ওসি) প্রজিদ কুমার দাস,কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহাম্মেদ,উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুনিয়া সুলতানাসহ সেনাবাহিনীর একটি দল ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যৌথবাহিনীর সক্রিয় অভিযান শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান ও মহড়া অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনারের দিক নির্দেশনায় আমরা ঈশ্বরগঞ্জ আসনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

ইউএনও এও বলেন,নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ,গুজব ও সংশয় ছড়াচ্ছেন, তাদেরও কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক সময়মত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচন সামনে রেখে ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযান শুরু, কঠোর নজরদারি 

পোষ্টের সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬