০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাকে মসজিদে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্বধলা উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, হোগলা ইউনিয়নে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে উপজেলা সদরে ফেরার পথে আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি রেখে মাগরিবের নামাজ আদায়ের জন্য স্থানীয় একটি মসজিদে যান সংসদ সদস্য মাছুম মোস্তফা। এ সময় দুর্বৃত্তরা তার ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একইসঙ্গে মসজিদ ঘেরাও করে প্রায় এক ঘণ্টা তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের এই সংকটময় সময়ে যারা এ হামলা চালিয়েছে, তারা স্থিতিশীলতা চায় না। আমরা এ ঘটনায় পুরনো ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, অন্যথায় এর দায় প্রশাসনকেই নিতে হবে।”

খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সংসদ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

পোষ্টের সময় : ১১:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬