নেত্রকোনা প্রবেশন অফিসারের কার্যালয়ের উদ্যোগে সোমবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে প্রবেশন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ.কে.এম এমদাদুল হকের সভাপতিত্বে এবং জেলা প্রবেশন অফিসার রফিক উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন সিনিয়র জেলাও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহরিয়ার মাহমুদ আদনান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম রাজিবুল হাসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক শাহ আলম, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল, উপজেলা প্রবেশন অফিসারগণ।





















