প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের সহযোগিতা র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
আলোচনা সভায় ইউএনও বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।





















