০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার খালেজুড়িতে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ নিধন নেত্রকোনা

নেত্রকোনার খালেজুরি মরা ধনু ফিসারীতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে ফিশারির প্রতিনিধি তাহের মিয়া খালিয়াজুরী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার গভীর রাতে মরা ধনু ফিশারীতে এমন ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর মাছ মাছ ধরে জেলেরা তাদের আশ্রয়ের জায়গায় রাতে ঘুমিয়ে পড়ে। সকালে বিলে মাছ ধরতে গেলে বিলের অধিকাংশ মাছ ভেসে উঠা অবস্থায় দেখতে পায় জেলেরা। বিষয়টি সন্দেহ হলে জেলেরা ইজারাদারকে অবগত করে। পরে ইজারাদার এর পক্ষে আবু তাহের মিয়া বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা ও খালেয়াজুড়ি থানায় অবগত করে এবং থানায একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ফিশারির ইজারাদার প্রতিনিধি মির্জা রাজন জানান, মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা আমাদের ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে খালিয়াজুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোড় সুপারিশ জানাচ্ছি। যে বা যাহারা এর সঙ্গে জড়িত তাদের কোনভাবে চাড় দেওয়া হবে না

এ ব্যাপারে জেলে সরদার বিমল জানান, আমরা রাতে কাজ করে ঘুমিয়ে পড়ি। সকালে আবার মাছ ধরতে গিয়ে বিলে দেখি অনেক মাছ ভেসে উঠেছে। পরে বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা একটি অভিযোগ দায়ের করেছে।

কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে, কারা এর সঙ্গে জড়িত আমরা কিছুই বলতে পারব না।

খালিয়াজুড়ি থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে জেল থেকে বের হয়েই বাদী পক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনার খালেজুড়িতে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ নিধন নেত্রকোনা

পোষ্টের সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬