০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ, সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটাখলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইটাখলা গ্রামের ৮২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। জমিটির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন গ্রামের নূরুল হক। অপরদিকে একই দাবিতে দখলে নিতে চান একই গ্রামের তিন ভাই—হাদিস মিয়া, রহিছ মিয়া ও আনিছ মিয়া। পরে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে জমির সীমানায় লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়।

জমিটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামানকে।

তবে সম্প্রতি লাল নিশান ছিঁড়ে ফেলে দিয়ে ওই জমিতে ধান রোপণ করেন হাদিস মিয়া, রহিছ মিয়া ও আনিছ মিয়া। এতে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বাদী পক্ষের নূরুল হক অভিযোগ করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিপক্ষের তিন ভাই জোর করে জমিতে ধান রোপণ করেছেন। তারা লাল নিশানও তুলে ফেলেছেন। এতে আমি গভীরভাবে হতাশ।”

এ বিষয়ে জানতে চাইলে হাদিস, রহিছ ও আনিছ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাদিস মিয়ার স্ত্রী দাবি করেন, “আমরা আদালতের কোনো কাগজপত্র পাইনি। তাই জমিতে ধান রোপণ করেছি।”

ঘটনা প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত রিসিভার ও আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “এ বিষয়ে আমরা আদালতে প্রতিবেদন দিয়েছি। শুনেছি তারা আদালতে গিয়ে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমনটা করলে আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর আশঙ্কা, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে ধান রোপণ করায় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্তদের উচিত সঠিকভাবে দায়িত্ব পালন করা, নাহলে বড় ধরনের অঘটন ঘটতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ, সংঘাতের আশঙ্কা

পোষ্টের সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫