১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে ২ লাখ টাকার ছিনতাই

নেত্রকোনার কেন্দুয়ায় মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাসকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রায়পুর গ্রামের কেন্দুয়া–আঠারবাড়ী পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ (২৭) জানান, অক্টোবর মাসের বেতন চেক নিয়ে কেন্দুয়া অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। প্রতিরোধ করার চেষ্টা করলে তাঁকে মারধর করে গ্যাস লাইটার দিয়ে পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দেয়।

মাসুম বিল্লাহ বলেন, ‘প্রাণ বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার প্যান্টের পকেটে থাকা ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আশপাশে কেউ না থাকায় সাহায্য পাননি। পরে মাদ্রাসার শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেন।’

এই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে কেন্দুয়া থানা ঘটনার তদন্ত শুরু করেছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে ২ লাখ টাকার ছিনতাই

পোষ্টের সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫