০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জেলার পূর্বধলায় নেত্রকোনা -ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,অটোরিকশা চালক ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে মো. জলিল (৪৫) ও নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নের কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ওই চার যাত্রী নেত্রকোনার উদ্দেশে রওনা হন। নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নান্নু খান বাসসকে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে’।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

পোষ্টের সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫