০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত রাইস মিল থেকে সরকারি ৫৩ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩ বস্তা সরকারি চাউল জব্দ করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত আব্দুল লতিফের ছেলে মো. নজরুল ইসলাম (৬০), আবুল কাশেমের ছেলে পলাশ (৩২), মৃত লালু মেম্বারের ছেলে একেএম বছির উদ্দিন আহম্মেদ সোহেল (৪২) ও মৃত আব্দুল জলিলের ছেলে মো. সোহেল (৪৩)। তারা প্রত্যেকেই উপজেলার গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামের বাসিন্দা।

পরে গফরগাঁও থানার (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃত চারজনের নামে মামলা দায়ের করেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামে অভিযান চালিয়ে এ চাউল জব্দ করেন। একই সাথে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ভোররাতে অপর তিন আসামিকে গ্রেপ্তার করে।

মামলা সূত্র জানায়, রবিবার দুপুরে গফরগাঁও থানা পুলিশ গোপন সংবাদে জানতে পায়, নামা উথুরী গ্রামের জয়নাল আবেদিনের পরিত্যক্ত টিনসেট রাইস মিলে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বস্তায় সরকারি চাউল অবৈধ ভাবে মজুদ করে রাখা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিটি ৩০কেজি ওজনের ৫৩ বস্তা সরকারি চাউল জব্দ করে। এ সময় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে এবং চারজন পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান বলেন, চালগুলো এই পরিষদের না। উপকারভোগীদের কাছ থেকে ক্রয় করে মজুদ করে থাকতে পারে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মামলার পর চার আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পরিত্যক্ত রাইস মিল থেকে সরকারি ৫৩ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ৪

পোষ্টের সময় : ০৭:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬