১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফর: দুই দেশের সম্পর্ক জোরদারে বৈঠক ও ব্যস্ততা

বাংলাদেশ সফরে এসে টানা বৈঠকে ব্যস্ত সময় কাটালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিন দিনের সফরের প্রথম দিন শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশন ও একটি হোটেলে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন ইসহাক দার। এসময় আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে সার্ক বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান পক্ষ বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকার প্রশংসাও করে।

পরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পাক উপ-প্রধানমন্ত্রী জামায়াত নেতাকর্মীদের দুর্দশা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।

বিএনপি ও জামায়াতের আগে ইসহাক দার বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে। দলের সদস্য সচিব আখতারের নেতৃত্বে আয়োজিত এ বৈঠকে সামাজিক সংস্কার, ন্যায়বিচার এবং তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, এনসিপির দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন ইসহাক দার এবং ভবিষ্যতে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফর: দুই দেশের সম্পর্ক জোরদারে বৈঠক ও ব্যস্ততা

পোষ্টের সময় : ০৬:০০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫