০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিলখানায় লুটে কোটিপতি বিডিআর সদস্য’: মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আশরাফুল হক টিপু তার বিরুদ্ধে প্রচারিত একটি “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে একটি টেলিভিশন চ্যানেলে “পিলখানায় লুট কোটিপতি সাবেক বিডিআর সদস্য” শিরোনামে তার নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য এবং তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।

লিখিত বক্তব্যে আশরাফুল হক টিপু বলেন, তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি)-এ যোগদান করেন এবং ২০১১ সালের নভেম্বরে বাধ্যতামূলক অবসরে যান। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি পোল্ট্রি, মৎস্য ও গবাদিপশুর খামারের ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, পিলখানা ঘটনার সময় তাকে জেলে থাকা এবং সেখান থেকে প্রভাব খাটিয়ে মুক্ত হওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই সময় তিনি খাগড়াছড়ি ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে কর্মরত ছিলেন এবং প্রশিক্ষণ শেষে কর্তৃপক্ষের নির্দেশে কর্মস্থলে ফিরে যান।

সম্পদের বিষয়ে প্রচারিত তথ্যকেও অতিরঞ্জিত দাবি করে তিনি বলেন, তার নামে যে সম্পদ রয়েছে, তা বৈধ উপার্জন, পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং পারিবারিক সহায়তার মাধ্যমে অর্জিত। তার স্ত্রীর নামেও কিছু সম্পদ রয়েছে, যা বৈধ উৎস থেকে অর্জিত এবং নিয়মিত কর প্রদান করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তার প্রতিপক্ষ ইউসুফ আব্দুল্লাহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রচার করিয়েছেন।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে তা প্রচার করা উচিত।

পরিশেষে, আশরাফুল হক টিপু উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘পিলখানায় লুটে কোটিপতি বিডিআর সদস্য’: মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৮:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬