১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি না করে পুলিশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশীশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।

পুলিশের সব কাজ জনস্বার্থে ও আইন দ্বারা পরিচালিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের আমি বলছি, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। অতএব, এখন যার কাছে যে তেল আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এটা পূরণ করার চেষ্টা করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পুলিশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পোষ্টের সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫