১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

  • অনলাইন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৪১২ ভিউ :

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কিছুসংখ্যক লোকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চান্দারচর এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৪ পিলারে কাছে গেট খুলে ৮-১০ জন লোককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

এ সময় টহলরত বিজিবি সদস্যরা ও এলাকাবাসী বাধা ও চিৎকার করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই লোকজনদের ফিরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায় টহলরত বিজিবি সদস্যরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

পোষ্টের সময় : ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫