০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় খেলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় পুকুরে ডুবে ইয়াসিন শেখ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিন তার দাদি রহিমা খাতুনের (৪৫) সঙ্গে থাকত। তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি দাদির কাছেই বেড়ে উঠছিল। ঘটনার দিন বিকেলে রহিমা খাতুন তাকে নিয়ে হাঁটতে বের হন এবং একপর্যায়ে পাশের একটি বাড়িতে যান। সেখানে গিয়ে ইয়াসিনকে খেলতে দেন। কিছু সময় পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

দীর্ঘ খোঁজাখুঁজির পর পাশের আব্দুল কাদিরের বাড়ির পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রæত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি সবার অগোচরে পানিতে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূর্বধলায় খেলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

পোষ্টের সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫