০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়লো ‘টিম বাংলাদেশ’

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করে এই বিশ্ব রেকর্ড গড়েন। বিশ্বের ইতিহাসে এটিই সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেয় ‘টিম বাংলাদেশ’। স্বাধীনতার ৫৪ বছরকে স্মরণীয় করে রাখতে ৫৪ জন প্যারাট্রুপার এই সাহসিকতার প্রদর্শনী করেন। এই ঐতিহাসিক মুহূর্ত ও প্যারেড প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রেকর্ডের পাশাপাশি অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ‘এয়ার শো’ দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। সকাল ১১টার দিকে আগারগাঁও সংলগ্ন ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তা তল্লাশি শেষে দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়লো ‘টিম বাংলাদেশ’

পোষ্টের সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫