০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশের নতুন লোগো

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪১৩ ভিউ :

বাংলাদেশ পুলিশের বর্তমান লোগোর পরিবর্তন হয়েছে। নতুন লোগোতে রয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা এবং পাটপাতার উপরে ‘পুলিশ’ শব্দটি স্পষ্টভাবে লেখা রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

চিঠিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশের নতুন লোগো

পোষ্টের সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫